1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে হাজার কোটি টাকার কেলেঙ্কারি, অবশেষে পরিচালক ডিবির হাতে গ্রেফতার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

জামালপুরে হাজার কোটি টাকার কেলেঙ্কারি, অবশেষে পরিচালক ডিবির হাতে গ্রেফতার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৯৯ বার পঠিত
ডিবির হাতে গ্রেফতার

“জামালপুরের সমবায় সমিতি কেলেঙ্কারি: গ্রাহকদের লক্ষ কোটি টাকা আত্মসাৎ, পরিচালক গ্রেফতার!”

শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শতদল সমিতির পরিচালক আব্দুল বাছেদ (৩৭)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টায় জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ওসি মো: নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে মাদারগঞ্জে দুই শতাধিক সমবায় সমিতি গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাদারগঞ্জ শতদল, স্বদেশ, নবদ্বীপ, জনতা শ্রমজীবী সমবায় সমিতি অন্যতম। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার গ্রাহক লক্ষ কোটি টাকা আমানত রাখেন। তবে, শুরুতে গ্রাহকদের মুনাফা দিলেও এখন এসব সমিতির কর্মকর্তারা টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছেন, ফলে বিপুল সংখ্যক গ্রাহক সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

অনেক গ্রাহক তাদের টাকা উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ৪ ফেব্রুয়ারি, মাদারগঞ্জ শহীদ মিনারে কয়েক হাজার ভুক্তভোগী সমবেত হয়ে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। অন্যদিকে, মাদারগঞ্জ শতদল সমবায় সমিতির পরিচালক আব্দুল বাছেদের বিরুদ্ধে গ্রাহকদের আমানত আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে মামলা দায়ের করা হয়।

এদিকে, জামালপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসের পর, ডিবি-১ এর চৌকশ টিম গ্রেফতার অভিযান শুরু করে। ২৩ মার্চ, জেলা প্রশাসকের অফিসের সামনে গ্রাহকরা প্রতিবাদ জানালে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। এরপর, ২৮ মার্চ রাত ১২.৪৫ মিনিটে উত্তরা থেকে আব্দুল বাছেদকে গ্রেফতার করে জামালপুরে আনা হয়।

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ওসি মো: নাজমুস সাকিব জানান, “আমরা আইনের শাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..