শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
রাতের আঁধারে মাদক বিক্রির ছক ভেঙে দিল ডিবি!
সানোয়ার হোসেন ছানু, বিশেষ প্রতিনিধি
১৯/০৬/২০২৫ তারিখ রাত্র ০১.৩০ ঘটিকায় জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন বিনন্দের পাড়া সাকিনস্থ বিনন্দের পাড়া মোড় মোঃ আক্তার আলী ফকির এর আল্লাহর দান ভ্যারাইটিজ দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০(বিশ)পিস মাদকদ্রব্য Tapentadol Tablets-100mg (Tapal) সহ ০২(দুই)জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ও ঠিকানাঃ ১। মোঃ রাজু মিয়া(৩০), পিতা-বাবুল মিয়া, মাতা-কালাবহ, পোঃ কাচাসড়া, ২। মোঃ খাইরুল ইসলাম(৪০), পিতা-মৃত মুসা খান, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-কুমার পাড়া, পোঃ নারেকেলী, উভয় থানা ও জেলা-জামালপুর।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০(বিশ) পিস মাদকদ্রব্য Tapentadol Tablets-100mg (Tapal) সহ মাদক ব্যবসায়ী দ্বয়কে আটক করেন এসআই(নিঃ)/মোঃ আপেল মাহমুদ ও এসআই(নিঃ)/মোঃ এহসানুল হক দ্বয়ের সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।