1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মেলান্দহে নিজের বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করায় আলম নামে এক ব্যক্তি আটক - Janatar Jagoron

মেলান্দহে নিজের বাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষ করায় আলম নামে এক ব্যক্তি আটক

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০৮ বার পঠিত
নিজ আঙিনায় গাঁজার চাষ, পুলিশের হাতে আলম!

নিজ আঙিনায় গাঁজার চাষ, পুলিশের ফাঁদে ধরা আলম!

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর

আজ মেলান্দহ উপজেলার ভাই ভাই ব্রিকসের সামনে থেকে আলম (৩৫) নামের এক ব্যক্তিকে তার নিজ বসতবাড়ির আঙ্গিনা থেকে পাঁচটি গাঁজার গাছসহ আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার একটি টিম অভিযান চালিয়ে আলমের বাড়ি থেকে গাঁজার গাছগুলো জব্দ করে। অভিযানের সময় আলম নিজ বাড়িতে অবস্থান করছিলেন এবং তাকে সেখান থেকেই আটক করা হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আটক আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা জানায়, আলম দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। তবে পুলিশি অভিযানের ফলে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর বার্তা যাবে বলেও অনেকে মনে করেন।

এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..