1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টঙ্গীতে যৌথ অভিযানে বিপুল অর্থ, অস্ত্র ও মাদক জব্দ, ৭৪ জন আটক - Janatar Jagoron

টঙ্গীতে যৌথ অভিযানে বিপুল অর্থ, অস্ত্র ও মাদক জব্দ, ৭৪ জন আটক

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত
টঙ্গীতে যৌথ অভিযান

গাজীপুরের টঙ্গী এলাকায় বিভিন্ন বস্তি ও আবাসিক হোটেলে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার রাতে শুরু হওয়া অভিযান সোমবার সকাল ৯টা পর্যন্ত চলে। এ অভিযানে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি মিশ্র দল, বিজিবি, র‍্যাব এবং পুলিশ যৌথভাবে অংশ নেয়। তাঁরা টঙ্গী রেলস্টেশন ও তার পার্শ্ববর্তী কেরানীরটেক বস্তি এবং আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যেমন দেশি-বিদেশি মদ, বিয়ার, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল ফোন, কিছু বিদেশি মুদ্রা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আইএসপিআর জানায়, অভিযানের সময় মাদক সংরক্ষণ ও বিক্রি, পাশাপাশি নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। আটক ব্যক্তিদের অধিকাংশই নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে মাদক এবং ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি প্রক্রিয়া শেষ করে তাঁদের টঙ্গী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..