শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
পড়ানোর নামে শিশুর ওপর রাতভর অত্যাচার—চুপ থাকবেন?
অনলাইন ডেস্ক
মধ্য পীরেরবাগ মসজিদ আল মোবারক-এর পশ্চিম পাশে রাত ২/৩টা পর্যন্ত এক মা তার শিশু সন্তানকে পড়ানোর নামে নির্যাতন চালান। কান্না, আর্তনাদ আর বারবার মারধরের শব্দে পুরো এলাকা রাতভর স্তব্ধ হয়ে যায়। শিশুটির বয়স আনুমানিক ৪ বছর। বয়স অনুযায়ী তার শেখার যতটুকু প্রয়োজন, তার চেয়েও ঢের বেশি এখন তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে শৈশব।
পাশের ভবনের এক বাসিন্দা জানান, মায়ের এই ভয়াবহ আচরণ কল্পনাকেও হার মানায়। শিশুটিকে যতটা মার খেতে দেখা যায়, তাতে মনে হয় সে যেন কোনো বন্দিশালায় আটকে আছে। শিশুর ওপর এমন নিষ্ঠুরতা দেখেও প্রতিবেশীরা কিছু বলার সাহস করেন না—ভয়ে বা সামাজিক জটিলতার কারণে।
স্থানীয়দের মতে, কেউ যদি এগিয়ে এসে সেই মাকে বুঝিয়ে বলতো, হয়তো শিশুটি নির্যাতনের হাত থেকে রক্ষা পেত। শিশুদের মানসিক বিকাশে ভালোবাসা প্রয়োজন, শারীরিক নির্যাতন নয়।