1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই ঘোষণাপত্র পাঠ হবে মানিক মিয়া এভিনিউয়ে - Janatar Jagoron
শিরোনাম

জুলাই ঘোষণাপত্র পাঠ হবে মানিক মিয়া এভিনিউয়ে

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পঠিত
জুলাই ঘোষণাপত্র পাঠ হবে মানিক মিয়া এভিনিউয়ে

ছত্রিশ জুলাই ফিরে এল ঘোষণার নতুন প্রত্যয়ে!
অনলাইন ডেস্ক

আগামী ৫ আগস্ট বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য উঠে আসে।

পোস্টে বলা হয়, ছত্রিশ জুলাই—গত বছরের এই দিনে বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব এক গণ-অভ্যুত্থানের সাক্ষী হয়েছিল বিশ্ব। জনগণের প্রতিরোধে ফ্যাসিস্ট শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়। শহীদদের আত্মত্যাগ আর সংগ্রামের পথ বেয়ে সমগ্র দেশ এক হয়েছিল। নগর থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছিল জনতার উল্লাস ও বিজয়ের উন্মাদনা। রাস্তায় রাস্তায় আবেগে কেঁপে উঠেছিল বাংলাদেশ; মানুষ চোখ ভিজিয়ে কৃতজ্ঞতা জানিয়েছিল সৃষ্টিকর্তাকে।

এক বছর পর, আবার ফিরে এসেছে সেই ঐতিহাসিক ‘ছত্রিশ জুলাই’। এই দিনেই জাতির বহু আকাঙ্ক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ পেতে যাচ্ছে। দিনব্যাপী এই আয়োজন হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে।

ঘোষিত সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়ে নানা পর্বে চলবে সন্ধ্যা পর্যন্ত। বিকেল ৫টায় পাঠ করা হবে ঘোষণাপত্র। সমাপনী আয়োজন হিসেবে রাত ৮টায় অনুষ্ঠিত হবে ব্যান্ডদল আর্টসেল-এর পরিবেশনা। পুরো আয়োজনটি বাস্তবায়নে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুলাই ঘোষণাপত্রটি চূড়ান্ত হয়েছে বিএনপিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি অর্জনে এ দলগুলোর মধ্যে রয়েছে ঐকমত্য।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..