1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গ্রেপ্তার শিল্পী মমতাজ, ৭ দিনের রিমান্ড আবেদন - Janatar Jagoron

গ্রেপ্তার শিল্পী মমতাজ, ৭ দিনের রিমান্ড আবেদন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
গ্রেপ্তার শিল্পী মমতাজ

খুনের মামলায় চমক, মমতাজ বেগম রিমান্ডে!
অনলাইন ডেস্ক

মিরপুর থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও খ্যাতিমান লোকগানের শিল্পী মমতাজ বেগমকে ৭ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানাবে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজ বেগমকে হাজির করে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। আদালতসূত্রে জানা গেছে, শুনানির জন্য তাকে আদালতে হাজিরের প্রক্রিয়া চলছে।

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মমতাজের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত এই গানের তারকা একাধিকবার মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের মনোনয়ে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..