1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড - Janatar Jagoron

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পঠিত
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা

ভালোবাসার মুখোশে খুন, পরিণতি—তিনজনের ফাঁসি!
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পরকীয়ার জেরে স্বামীকে নির্মমভাবে খুনের দায়ে স্ত্রী রিমা আক্তারসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন– রিমা আক্তার, শাহাদাত হোসেন কাইয়ুম ও আবদুল কাইয়ুম। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে হাজির ছিলেন। পরবর্তীতে সাজা কার্যকরের জন্য তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ এপ্রিল রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের তেলিপাড়া এলাকায় জয়নাল আবেদিন (কালা মিয়া) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত জয়নাল চট্টগ্রাম নগরীর হালিশহরে ফল ব্যবসা করতেন। পরকীয়ার সম্পর্কে জড়ানো স্ত্রী রিমা আক্তার তার প্রেমিক শাহাদাত হোসেন কাইয়ুমের সহায়তায় স্বামীকে খুন করেন এবং মরদেহ পুকুরে ফেলে দেন। পরদিন সকালে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে এবং সীতাকুণ্ড থানায় হত্যা মামলা রুজু হয়।

ঘটনার পর রিমা ও শাহাদাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর থানার পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

গণমাধ্যমকে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আফসার উদ্দিন হেলাল জানান, আদালতে ১১ জন সাক্ষ্য দিয়েছেন এবং আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাদের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..