1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চানখাঁরপুলে আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ - Janatar Jagoron

চানখাঁরপুলে আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
চানখাঁরপুলে হত্যার ঘটনা

ছাত্রদের রক্তে ভেজা রাজপথ, এবার বিচারের দাবিতে গর্জন!
অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডে ৬ জন নিহতের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই বহুল আলোচিত মামলার বিষয়ে আদেশ দেবেন।

এর আগে সকালে এ মামলায় গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক মো. আরশাদ এবং কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্যে ৬ জন নিরীহ নাগরিকের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে তদন্ত সংস্থা।

৩ জুন ট্রাইব্যুনাল তাদের মধ্যে চার পলাতক আসামিকে হাজির করতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। এক বাংলা ও এক ইংরেজি দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পর ২২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

এছাড়া, ২৫ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে ৮ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেন।

পলাতক চার আসামি হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

প্রসঙ্গত, অভ্যুত্থানের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে নিহত হন শিক্ষার্থী আনাস। এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে গত ২০ এপ্রিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়।

আজকের শুনানিতে সেই তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কারাগারে রয়েছেন শেষের চারজন—আরশাদ, সুজন, ইমাজ ও নাসিরুল। বাকিরা এখনো পলাতক বলে জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..