শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
গুমের নেপথ্যে কারা? বিএনপির নতুন চাঞ্চল্যকর অভিযোগ!
অনলাইন ডেস্ক
বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনজীবী আনিসুল হক ও বেনজির আহমেদসহ প্রভাবশালী ব্যক্তিরা আছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ জমা দেন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযোগ তদন্তের পর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংঘটিত ১১টি গুমের ঘটনায় ওই সময়ের শীর্ষ সরকারী কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তারা জানান, শুধু বিএনপি করার অপরাধে তারা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন।