শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ভাইরাল ভিডিওর পর রবিনের স্বীকারোক্তি ফাঁস করলো ভয়াবহতা!
অনলাইন ডেস্ক
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) বর্বরভাবে খুনের ঘটনায় দায়েরকৃত অস্ত্র মামলায় তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (১২ জুলাই) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় এ জবানবন্দি দেন তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) আদালত রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ, আর তখনই রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গণমাধ্যমে জানা গেছে, ভাঙারি ব্যবসায়ী হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে—একটি হত্যা মামলা এবং আরেকটি অস্ত্র আইনে।
প্রসঙ্গত, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ৯ জুলাই ওই ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন করা হয়। হত্যার দৃশ্য ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ। এ ঘটনায় নিহতের বোন কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন।