1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই - Janatar Jagoron

গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
গণহত্যার মামলায় শেখ হাসিনা

হাজারো রক্তের দায়, শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ ১০ জুলাই!
অনলাইন ডেস্ক

জুলাই-আগস্টে ভয়াবহ গণহত্যা-অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।

সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের মতো টানটান উত্তেজনাপূর্ণ শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তি তুলে ধরেন।

তিনি দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এই মামলা সাজানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শুনানিতে মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি, সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, গত মঙ্গলবার (১ জুলাই) এই বহুল আলোচিত মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি হয়েছিল।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো, হত্যার নির্দেশ ও পরিকল্পনার অভিযোগে শেখ হাসিনাসহ অভিযুক্তদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশেই এই ভয়াবহ গণহত্যা সংঘটিত হয় বলে অভিযোগ, যাতে হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে বলে গণমাধ্যমের খবর।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..