শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
একটি ফেসবুক পোস্ট বদলে দিল সারজিসের অবস্থান!
অনলাইন ডেস্ক
হাইকোর্ট নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন শনিবার (২৪ মে) তাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে একটি লিগ্যাল নোটিশ পাঠান।
এর আগে, গত বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর দাবিতে দায়ের করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। এ রায়ের পরপরই নিজের ফেসবুক প্রোফাইলে একটি বেসামাল মন্তব্য করেন সারজিস আলম।
সেই পোস্টে তিনি লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?” — যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ঝড় তোলে।
ঘটনাটি গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে এবং নোটিশদাতা আইনজীবী বলেন, এটি বিচার বিভাগের প্রতি অবমাননাকর ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।