1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস ঘোষণা, জুমার পর গণঅনশন - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস ঘোষণা, জুমার পর গণঅনশন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২০৭ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের রক্তে রাঙা দিন, প্রতিবাদে জবি উত্তাল!
অনলাইন ডেস্ক

গত ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দিনটিকে বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় যমুনা অভিমুখী সড়কে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

তিনি জানান, আজ সকাল ১০টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর জুমার নামাজ শেষে অনশন কর্মসূচিতে যোগ দেবেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।

অধ্যাপক রইছ উদদীন বলেন, আমরা শুক্রবার (আজ) থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানদের নির্দেশ দেবেন, যাতে তারা সিআর গ্রুপে স্পষ্টভাবে জানিয়ে দেন—সব সেমিস্টারের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে হবে। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সেমিস্টারে উপস্থিতি গণ্য করা হবে।

তিনি আরও বলেন, সকাল ১০টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে এখানে সমবেত হবে এবং আমরা এ অবস্থান থেকে পিছু হটব না।

অধ্যাপক রইছ উদদীন বলেন, আজ (শুক্রবার) সকলে মিলে আলোচনায় বসে আমরা আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করব—কীভাবে আরও জোরালোভাবে আন্দোলন এগিয়ে নেওয়া যায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..