1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ছাত্রদলের বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি -ডুজা - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

ছাত্রদলের বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি -ডুজা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ বার পঠিত
গণমাধ্যমের স্বাধীনতার

জাবি ছাত্রদলের সংবাদ নিয়ে আপত্তিকর মন্তব্যে গণমাধ্যমের স্বাধীনতার হুমকি, ডুজার তীব্র নিন্দা।

রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ছাত্রদলের কেলেঙ্কারির সংবাদ প্রকাশের পর তাদের দেওয়া সংবাদকর্মীদের নিয়ে আপত্তিকর শব্দচয়ন মূলক বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ডুজা)।

সোমবার(২৮ এপ্রিল) ডুজার দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে যৌথভাবে ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান ছাত্রদলের এই ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি জাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিনামূল্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচি নিয়ে “আওয়ামী এমপিকে পুনর্বাসন/ ভাগ বাটোয়ারা দ্বন্দ্বে জাবিতে ভ্যাকসিন কর্মসূচি স্থগিত” এই শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগোনিউজ২৪.কম। এরপর দলটির কেন্দ্রীয় সংসদ এই সংবাদ নিয়ে একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে সংবাদকর্মীদের নিয়ে আপত্তিকর শব্দচয়ন, সংবাদ সরিয়ে নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের আচরণকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছে ডুজা।

বিবৃতিতে ডুজা নেতৃবৃন্দ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) দীর্ঘ সময় ধরে বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশ করে আসছে। এক্ষেত্রে বিভিন্ন সময়ে বাধা বিপটিও মোকাবেলা করতে হয়েছে সংগঠনের সদস্যদের। সম্প্রতি সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে নিউজ করার পরেও দুয়েকটি গণমাধ্যমের উপর ছাত্রদলের প্রভাব খাটিয়ে সংবাদ সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। ৫ আগষ্টের পর নতুন বাংলাদেশে গণমাধ্যমের সাথে এ ধরনের আচরণ কোনভাবেই কাম্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা ছিল সংবাদ মাধ্যমে উঠে আসা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। কেউ নিজেকে ক্ষতিগ্রস্থ মনে করলে নিয়ম অনুযায়ী প্রতিকার চাবেন। কিন্তু ছাত্রদলের এ ধরনের আচরণ আমাদের সে আকাঙ্ক্ষাকে আশাহত করেছে। প্রতিবেদন প্রকাশের পর জাগোনিউজ২৪.কম-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈকত ইসলামকে ‘সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ কর্তৃক ফোন দিয়ে চাপ প্রয়োগেরও নিন্দা জানাই। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক জনাব সাব্বির আহমেদের অপেশাদার ও অনৈতিক আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..