1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
ছাত্রদলের মানববন্ধন

পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের তীব্র হুঁশিয়ারি!

রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা জাহিদুল হাসান পারভেজের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় জাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফফান আলী বলেন, ’আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগ টার্গেট কিলিং করছে। ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উঠেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও ছাত্রলীগ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যদি আওয়ামী লীগ- ছাত্রলীগের দৃষ্টান্তমূলক বিচার না করা হয়, তাহলে পারভেজ হত্যার মতো ঘটনা ঘটতে থাকবে। আমরা দেশের মানুষের নিরাপদ জীবন চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের পুনর্বাসন আমরা মেনে নিবো না।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, বিশ্বজিৎকে ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে কুপিয়ে হত্যা করেছিল তারই ধারাবাহিকতায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে হত্যা করা হয়েছে। যারা পারভেজকে হত্যা করেছে তাদের সুস্পষ্ট সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, পারভেজ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার নিশ্চিত  করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..