1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টিফিনের টাকায় ঈদের খুশি, শিক্ষার্থীদের মানবতার অনন্য দৃষ্টান্ত - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

টিফিনের টাকায় ঈদের খুশি, শিক্ষার্থীদের মানবতার অনন্য দৃষ্টান্ত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পঠিত
ঈদের খুশি

টিফিনের টাকায় ঈদের হাসি: জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মহৎ উদ্যোগে খুশির বন্যা!

রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এ মহৎ কার্যক্রমের উদ্বোধন করেন।

ঢাকা জেলা শাখার সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলম, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা ও সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা।

উপ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের এই উদ্যোগ কেবল দৃষ্টান্ত নয়, বরং মানবতার এক উজ্জ্বল প্রতীক।’ শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।

সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দেওয়ার এই উদ্যোগ নিছক দান নয়, বরং ভালোবাসার উৎসব।’ আগামী সাত দিন ধরে চলবে এই মহৎ উদ্যোগ, যেখানে অসংখ্য শিশুর মুখে হাসি ফুটবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..