1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুবির বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ: বাতিল হচ্ছে পরীক্ষা - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কুবির বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ: বাতিল হচ্ছে পরীক্ষা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত
কুবির বহিষ্কৃত শিক্ষার্থী

বহিষ্কৃত ছাত্রের গোপন পরীক্ষা, ধরা পড়ে সব শেষ!
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদক সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসার ঘটনায় উক্ত শিক্ষার্থীর পরীক্ষাটি বাতিল হচ্ছে। 

বৃহস্পতিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, বহিষ্কারের সিদ্ধান্ত হওয়ার পর সেটার ফাইল নোট পাস হয়ে আসতে একটু লেইট হয়েছে, সেজন্য তখন চিঠি পাঠানো সম্ভব হয়নি। পরে সেটা পাস হওয়ার সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছে। তাই ওর (শাকিল) পরীক্ষা বাতিল হয়ে যাবে।

জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষার্থী হলেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ বর্ষের শাকিল খান। গত ০৬ মে বিজয়-২৪ হলে প্রাধ্যক্ষের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মাদকের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে ৭ই মে তাকে হল থেকে এবং ১৪ মে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে বহিষ্কার আদেশ নিয়েই গত ১৮ মে ওই শিক্ষাবর্ষের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন শাকিল খান। ফলে সেটা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তখন তার পরীক্ষায় বসা নিয়ে বিভাগ থেকে দাবি করা হয়েছিল, তাদের কাছে বহিষ্কারসংক্রান্ত আনুষ্ঠানিক কোন চিঠি আসেনি। তাই পরীক্ষায় বসতে দিয়েছে।

এনিয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘বহিষ্কারের চিঠি বিভাগে এসেছে। এখন অটোমেটিক তার পরীক্ষাটি বাতিল হয়ে যাবে। পরীক্ষার আগে যদি তখন চিঠি আসতো, তাহলে আমরা পরীক্ষায় বসতে দিতাম না। পরে আসছে। আমরা এটা ওই শিক্ষার্থীকে জানিয়ে দিয়েছি।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..