শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
বিচার না হওয়া পর্যন্ত থামবে না এই আন্দোলন!
রিয়াদ শেখ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন।
বৃহস্পতিবার (২২মে) সকাল ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অপরাজেয় বাংলার সামনে সবাই একত্রিত হতে থাকেন এবং সাম্য হত্যার বিচার এবং প্রধান আসামিকে গ্রেফতারের জন্য দাবি জানান।
১১ টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এরিয়া ঘুরে অপরাজেয় বাংলার সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাম্য হত্যার বিচার কাজ দ্রুত সম্পন্ন হওয়ার দাবি জানায়,হত্যার প্রধান কারন কি এবং প্রধান আসামিকে দ্রুত আইনের আওতায় এনে বিচার কাজ সম্পন্ন করতে বলা হয়।
আমার ভাই কবরে,খুনি কেনো বাহিরে
Justice Justice we want Justice
বিভিন্ন স্লোগান দিতে থাকে।