1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বেরোবিতে আউটকাম বেসড এডুকেশন কর্মশালা অনুষ্ঠিত - Janatar Jagoron
শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

বেরোবিতে শিক্ষার মান উন্নয়নে আউটকাম বেসড এডুকেশন কর্মশালা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০৬ বার পঠিত
আউটকাম বেসড এডুকেশন

শিক্ষার মানোন্নয়নে ওবিই পদ্ধতি কি সত্যিই ভবিষ্যতের চাবিকাঠি?
বেরোবি প্রতিনিধি: ইউনুচ রাতুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে একাডেমী ভবন ২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকত আলী বলেন ” সময়ের সঙ্গে বাড়ছে যুগোপযোগী শিক্ষার গুরুত্ব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এবং শিক্ষার মান উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখবে আউটকাম বেসড এডুকেশন।” এ সময় তিনি আরো উল্লেখ করেন: আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গুণগত পাঠদান, নিত্য নতুন জ্ঞান সৃষ্টি, ব্যবহারিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, বিচক্ষণতা ইত্যাদি নিশ্চিত করা যায় । তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যত শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বিশ্ববিদ্যালয় পর্যায়ে চালু করা জরুরি হয়ে পড়েছে।

কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে  আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ আউটকাম বেসড এডুকেশনের প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

‎এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। দুই দিনব্যাপী অনুষ্ঠিত আউটকাম বেসড এডুকেশন বিষয়ক কর্মশালার প্রথম দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..