শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো বিপুল অস্ত্রভান্ডার রয়েছে।
নিজের সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প লেখেন, আমাদের কাছে প্রায় সীমাহীন অস্ত্রের সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুত শক্তিশালী এবং বড় জয়ের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।
এছাড়া সাম্প্রতিক বক্তব্যে তিনি তার পূর্বসূরি জো বাইডেন-এর সমালোচনা করে অভিযোগ করেন, ইউক্রেনকে অতিরিক্ত উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করা হয়েছে।
চার বছরের মেয়াদের শেষ পর্যায়ে বাইডেন প্রশাসন ইউক্রেনকে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়, যা প্রায় ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান সামরিক অভিযান আরও চার সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তার ভাষ্য, দেশটি আয়তনে বড় হওয়ায় অভিযান কিছুটা সময় নিতে পারে। তবে তারা যত শক্তিশালীই হোক, চার সপ্তাহের বেশি সময় লাগবে না বলে তিনি মন্তব্য করেন।