1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আজ থেকেই ডাকাতি-ছিনতাই রোধে তিন বাহিনীর যৌথ অভিযান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

আজ থেকেই ডাকাতি-ছিনতাই রোধে তিন বাহিনীর যৌথ অভিযান

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পঠিত
ডাকাতি-ছিনতাই

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ডাকাতি ও ছিনতাই রোধে তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে। তিনি বলেন, ‘রাতে এবং দিনে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব এবং এন্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। আশা করছি, আজ থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে, যদি সফল না হয়, তাহলে আমাদের আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’

এ কথা তিনি সোমবার সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মানবাধিকার ও পরিবেশ বিষয়ক এক কর্মশালায় বলেন। আইজিপি আরও জানান, ‘যৌথ বাহিনীর অপারেশনটি এক বিশাল শক্তি তৈরি করে। আমাদের পুলিশের এত বড় বাহিনী নেই, তবে যৌথ বাহিনী সব মিলিয়ে শক্তিশালী।’

‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে তিনি বলেন, ‘এটি মূলত সমাজবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস ও অপরাধী চক্রের বিরুদ্ধে। কয়েকদিন আগে থেকেই এটি শুরু হয়েছে এবং এই অভিযানে বড় সন্ত্রাসী ও অপরাধী গোষ্ঠী ধরা পড়েছে।’

আইজিপি আরও মন্তব্য করেন, ‘কিছু একটি গোষ্ঠী বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশের বিপক্ষে কাজ করছে, যাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..