1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কেএমপি ডিবির অভিযানে ইয়াবা সহ আটক ১ জন, জব্দ নগদ টাকা। - Janatar Jagoron

কেএমপি ডিবির অভিযানে ইয়াবা সহ আটক ১ জন, জব্দ নগদ টাকা।

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৩ বার পঠিত
ডিবির অভিযানে ইয়াবাসহ আটক এক যুবক

৫০ পিস ইয়াবা ও নগদ টাকায় ধরা পড়লো ব্যবসায়ী!
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি

খুলনা মহানগরীতে আবারও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন পাবলা রিফুজিপাড়ায় মাদক ব্যবসায়ী রাহাত শেখকে গ্রেফতার করে। ধৃত রাহাত শেখ, রাজু শেখের পুত্র, তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৫,৯০০/- (পঁচিশ হাজার নয়শত) টাকা জব্দ করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে রাহাত স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার অপরাধ জগতের গভীরতা আরও স্পষ্ট হয় সিডিএমএস (ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনার পর, যেখানে দেখা যায় তার বিরুদ্ধে রয়েছে চাঞ্চল্যকর ১৬টি মামলা। এসব মামলার বেশিরভাগই মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট।

ডিবি পুলিশের মতে, এই ধরণের অভিযান খুলনার মাদকের শিকড় উপড়ে ফেলার একটি বড় ধাপ, এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তারা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে কাজ করে যাচ্ছে এবং সাধারণ জনগণকেও গোপন তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

মাদকের করাল ছায়া থেকে সমাজকে রক্ষা করতে এমন দৃষ্টান্তমূলক অভিযান খুলনায় জনসচেতনতা ও নিরাপত্তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..