1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাগুরায় নির্যাতনের শিকার আছিয়া আর নেই - Janatar Jagoron

মাগুরায় নির্যাতনের শিকার আছিয়া আর নেই

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
আছিয়া

মাগুরায় বেড়াতে গিয়ে নির্মমতার শিকার ৮ বছরের শিশু, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ নিপীড়নের শিকার হওয়া ৮ বছরের সেই অবুঝ শিশুটি অবশেষে মৃত্যুর কাছে হার মানলো। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে মৃত ঘোষণা করা হয়।

সিএমএইচ-এর পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ গণমাধ্যমকে জানান, সকালে শিশুটির দুই দফায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দিয়ে হৃৎস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হলেও বেলা ১২টার দিকে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হয়। শেষ চেষ্টা করেও এবার তাকে বাঁচানো যায়নি।

উল্লেখ্য, ৮ মার্চ ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে সিএমএইচ-এ ভর্তি করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছে। পাশাপাশি, এই নিষ্পাপ শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..