1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পোশাককর্মীর প্রাণহানি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পোশাককর্মীর প্রাণহানি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত
পোশাককর্মীর প্রাণহানি

গাজীপুরের টঙ্গী মাছিমপুর এলাকায় ফায়ার স্টেশনের সামনে গতকাল মঙ্গলবার রাতে একটি ছিনতাইয়ের ঘটনার জেরে মো: জাফর উল্লাহ (৪২) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি একজন পোশাককর্মী ছিলেন এবং ফেনী সদরের করোচিয়া গ্রামের করিম উল্লাহর পুত্র। এই ঘটনার পর স্থানীয় জনগণ দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

জানা যায়, নিহত জাফর উল্লাহ ঢাকার সবুজবাগে পরিবারের সঙ্গে বসবাস করতেন। মঙ্গলবার রাত ১১টায় তিনি বাসযোগে টঙ্গী ফায়ার স্টেশনের সামনে নেমে এসে ছিনতাইকারীদের হাতে পড়েন। ছিনতাইকারীরা তাঁর পথ রোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করে। বাধা দিলে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

জাফর উল্লাহর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুই ছিনতাইকারী সজিব ও শাহীনকে আটক করেন এবং তাদের গণধোলাই দেন। পরে আহত জাফর উল্লাহকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরে হাসপাতালে থেকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..