মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
টক-ঝাল-মিষ্টির দারুণ কম্বোতে মুখে জল এনে দেবে এই অরিগানো সুইট লেমন ওয়েজেস
অনলাইন ডেস্ক
আলুর হালকা ক্রিসপি বাইরের আবরণ আর ভেতরের মোলায়েম স্বাদ—সাথে লেবুর টক, সসের ঝাল আর চিনি-মেশানো মিষ্টি টুইস্ট, এসবের মিলনেই তৈরি হয় অরিগানো সুইট লেমন ওয়েজেস। নামটা শুনেই যেন মুখে লালা চলে আসে, তাই না? চলুন তাহলে ঘরে বসেই বানিয়ে ফেলি এই রেস্টুরেন্ট-স্টাইল আলুর স্পেশাল স্ন্যাকস, যা অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের টিফিনে হয়ে উঠতে পারে চমৎকার সারপ্রাইজ।
১. প্রথমে আলুগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে প্রতিটি আলু ৬টি করে লম্বা টুকরায় কেটে নিন। এবার অর্ধেক সেদ্ধ করে নিন যেন বাইরের দিকটা শক্ত থাকে, কিন্তু ভেতরটা হালকা নরম হয়।
২. সেদ্ধ করা আলুগুলো সামান্য লবণ ও ১ চা-চামচ লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন। এতে আলুগুলোর মধ্যে হালকা টক ভাব চলে আসবে।
৩. এবার একটি বড় বাটিতে ময়দা, ফেটানো ডিম, কর্নফ্লাওয়ার, ১ চা-চামচ অরিগানো, ১ চা-চামচ লবণ, ১ টেবিল চামচ হট টমেটো সস এবং প্রয়োজন মতো পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিন।
৪. আলুর টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ডিপ ফ্রাই করুন যতক্ষণ না সোনালি বাদামি হয়।
৫. এবার একটি ছোট প্যানে ১ চা-চামচ তেল গরম করে তাতে বাকি ২ টেবিল চামচ টমেটো সস, চিনি ও বাকি লেবুর রস দিয়ে একটু নেড়ে নিন।
৬. তাতে ভাজা আলুগুলো দিয়ে ভালোভাবে মেশান। ওপর থেকে ছিটিয়ে দিন লেবুর খোসা কুচি আর গোলমরিচ গুঁড়া। ব্যস! চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
চাইলে একটু চাটমসলা ছিটিয়ে পরিবেশন করতে পারেন – স্বাদ হবে আরও লাজবাব!