1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডালের সঙ্গে লেবু শরীরের জন্য ভালো না খারাপ, জানালেন পুষ্টিবিদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব, ইউএনও কে আদালতের শোকজ সম্মিলিত উদ্যোগে অর্থনীতি রক্ষার আহ্বান জানালেন মন্ত্রী টিস্যু ব্যবহারে পবিত্রতা অর্জন, পানি ছাড়াই নামাজ শুদ্ধ? নয় জেলায় ঝড়ের আশঙ্কা, ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া কুয়াকাটার সাগরে বিরল ব্রাউন সার্জনফিশ, দর্শনার্থীর ভিড় হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ শাহবাগ থানায় পুলিশ ব্যারাক সংকট, অস্থায়ী সমাধানে উদ্যোগ জোরদার রামগঞ্জ পৌরসভা নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ

ডালের সঙ্গে লেবু শরীরের জন্য ভালো না খারাপ, জানালেন পুষ্টিবিদ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
ডালের সঙ্গে লেবু শরীরের জন্য ভালো না খারাপ

এক চামচ লেবু বদলে দিতে পারে পুরো শরীরের গতি!
অনলাইন ডেস্ক

মাছে-ভাতে বাঙালির মন তৃপ্ত হলেও শেষ পাতে একচামচ ডাল আর এক টুকরো লেবু থাকলে যেন স্বাদে পূর্ণতা পায়। সহজপাচ্য ও স্বাস্থ্যকর এই ডাল-ভাত খেতে কার ভালো না লাগে! কিন্তু স্বাদে ভিন্নতা আনতে অনেকেই তাতে লেবুর রস মিশিয়ে খান। তবে জানেন কি, এই ছোট্ট অভ্যাস শরীরে বড়সড় উপকার বয়ে আনতে পারে?

বিশেষজ্ঞদের মতে, ডালের সঙ্গে লেবুর রস কেবল স্বাদ বাড়ায় না, বরং শরীরের নানা উপকারে আসে। হজমে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি এটি শরীরে আয়রন শোষণে সহায়তা করে। তাছাড়া কিডনির স্বাস্থ্যেও এর ইতিবাচক প্রভাব পড়ে—যা অনেকেরই অজানা। ভারতের জনপ্রিয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ডালের সঙ্গে লেবুর রস মেশানোর উপকারিতা নিয়ে প্রতিবেদনে যা বলা হয়েছে—

১. ভিটামিন সি-এর ভান্ডার:
লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক রাখে সুস্থ ও উজ্জ্বল। পুষ্টিবিদ কনিকা মালহোত্রার মতে, একটি লেবুতে ৩১ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক প্রয়োজনের ৫১ শতাংশ পূরণে সক্ষম।

শরীরের পক্ষে উদ্ভিজ্জ আয়রন শোষণ কঠিন হলেও ভিটামিন সি সেটিকে সহজ করে। তাই ডালের সঙ্গে লেবুর রস খাওয়া আয়রনের শোষণ বাড়ায়।

২. হজমে সহায়ক:
ফাইবার সমৃদ্ধ ডাল ও সাইট্রিক অ্যাসিডযুক্ত লেবুর মিশেল হজমে জাদুর মতো কাজ করে। লেবু পেটে অ্যাসিডিক পরিবেশ সৃষ্টি করে, যা খাবার ভাঙা ও পুষ্টি শোষণে সহায়তা করে। ফলে খাবার হালকা লাগে এবং পেট থাকে আরামদায়ক।

৩. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ:
লেবুর ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোর ক্ষয়রোধে সহায়ক। এটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ এমনকি ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।

৪. কিডনি রক্ষায় উপকারী:
লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়া প্রতিরোধে সাহায্য করে। এটি প্রস্রাবে সাইট্রেটের মাত্রা বাড়ায়, যা পাথরের গঠন রোধ করে। যাদের কিডনির ঝুঁকি বেশি, তাদের জন্য এটি আদর্শ।

তবে মনে রাখতে হবে, লেবু কখনোই রান্নার সময় ডালের সঙ্গে মেশাবেন না। তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই পরিবেশন করার ঠিক আগে এক চামচ লেবুর রস মেশান, উপকার পাবেন দ্বিগুণ।

তাই এখন থেকে ডালের স্বাদ ও স্বাস্থ্য উপকারিতা বাড়াতে ভুলবেন না লেবুর জাদুকরী স্পর্শ দিতে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..