1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাখন মনে করে মার্জারিন তো খাচ্ছেন না? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

মাখন মনে করে মার্জারিন তো খাচ্ছেন না?

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৭ বার পঠিত
মাখন
this is a collected or created picture for Janatar Jagoron news.

খাবারে বাটার বা মাখন ব্যবহার করা অনেকেরই পছন্দ। স্বাস্থ্যসচেতন মানুষরা তেল পরিবর্তে মাখন ব্যবহার করতে ভালোবাসেন। তবে, বাজারে গিয়ে মাখনের নানা দাম দেখে অনেকেই বিভ্রান্ত হন। কেউ কেউ মাখনের পরিবর্তে দেখতে একেবারে মাখনের মতো একটি পণ্য কম দামে কেনেন, কিন্তু তারা জানেন না এটি আসলে মাখনের পরিবর্তে মার্জারিন। মার্জারিন মাখনের চেয়ে ভিন্ন, এবং এতে রয়েছে কিছু স্বাস্থ্যঝুঁকি। চলুন, জানি কীভাবে মার্জারিন ও মাখনকে আলাদা করা যায়।

মাখন তৈরি হয় দুধ বা ক্রিম থেকে, যেখানে মার্জারিন তৈরি হয় উদ্ভিদ বা পশুর চর্বি দিয়ে।

মাখন তুলনামূলকভাবে বেশি সুগন্ধিযুক্ত।

মাখন মুখে দেয়ার পর খুবই সুস্বাদু লাগে, এবং এটি সহজেই মুখে মিশে একটি ভালো অনুভূতি দেয়। কিন্তু মার্জারিন বেশি চর্বিযুক্ত হওয়ায় এর স্বাদ ভালো হয় না এবং মুখে লেগে থাকে।

মাখন সাধারণত হালকা হলুদ রঙের হয়, তবে এটি প্রাণীর খাদ্যের উপর নির্ভর করে সাদা থেকে গাঢ় হলুদ পর্যন্ত হতে পারে। অন্যদিকে, মার্জারিনে এই রঙ আনতে কৃত্রিম রং ব্যবহার করা হয়, আর এর প্রকৃত রং সাদা।

মাখন প্রায় ৯৩ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গলে যায় এবং সহজে পুড়ে যায়। মার্জারিন গলাতে কিছুটা বেশি তাপমাত্রার প্রয়োজন হয়।

একটি পাত্রে পানি নিয়ে তাতে এক চামচ মাখন ফেলে দিন এবং তারপর সেখানে কয়েক ফোঁটা আয়োডিন মেশান। যদি মাখনের রং বেগুনি হয়ে যায়, তবে বুঝতে হবে এতে স্টার্চ মেশানো হয়েছে। যদি রং না বদলায়, তবে তা খাঁটি মাখন।

মার্জারিনের কিছু স্বাস্থ্যঝুঁকি

মাখন দুধ থেকে তৈরি হয়, তবে মার্জারিন কেমিক্যাল মিশ্রিত উদ্ভিজ্জ তেল থেকে তৈরি। মার্জারিন সাধারণত ভোজ্যতেল থেকে উৎপন্ন হয়।

যখন ভোজ্যতেলকে বিশেষ রাসায়নিক উপায়ে জমাট করা হয়, তখন এটি ট্রান্স-ফ্যাটে রূপান্তরিত হয়। এই ট্রান্স-ফ্যাট রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, যা পরবর্তীতে ডায়াবেটিস, স্থূলতা, এবং হৃদরোগের ঝুঁকি সৃষ্টি করে। রান্নার সময় মার্জারিন একটি আলাদা স্বাদ দেয়, এবং এটি বাটারের তুলনায় কম দামে পাওয়া যায়। তবে, মার্জারিন নিয়মিত খাওয়ার আগে এর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানা খুবই জরুরি। অনেকসময় কেকের বাটার ক্রিমের বদলে মার্জারিন ব্যবহার করা হয়, যা নিয়মিত খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

নাহিদা আহমেদ
পুষ্টিবিদ
সূত্র: প্রথম আলো

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..