1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রধান উপদেষ্টার অভিনন্দন, বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা - Janatar Jagoron
শিরোনাম

প্রধান উপদেষ্টার অভিনন্দন, বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা

স্টারলিংকে ইন্টারনেট যুগে বাংলাদেশের বড় পদক্ষেপ!
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। আজ সকালে প্রতিষ্ঠানটি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করে।

প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি দুটি প্যাকেজ চালু করেছে—স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ৬০০০ টাকা এবং রেসিডেন্স লাইট প্যাকেজের জন্য ৪২০০ টাকা। তবে, প্রাথমিক সেটআপ কিটের জন্য এককালীন ৪৭ হাজার টাকা গুনতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, কোনো ধরনের স্পিড বা ডেটা লিমিট নেই এবং ব্যক্তিগত ব্যবহারে ৩০০ এমবিপিএস পর্যন্ত গতি পাওয়া যাবে। আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা অর্ডার করতে পারবেন। এতে ৯০ দিনের মধ্যে সেবা চালুর প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেল।

অন্যদিকে, খরচ কিছুটা বেশি হলেও স্টারলিংকের মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি স্থিতিশীল, নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থার নতুন দুয়ার খুলল। বিশেষ করে দেশের দুর্গম ও অনুন্নত এলাকায় যেখানে এখনো ফাইবার অপটিক বা উচ্চগতির ইন্টারনেট পৌঁছেনি, সেখানে এনজিও, স্টার্টআপ, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা সারা বছর উচ্চমানের ইন্টারনেট সেবা নিশ্চিতভাবে উপভোগ করতে পারবেন—মন্তব্য করেছে গণমাধ্যম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..