মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
১২ পুলিশ কর্মকর্তা পেলেন গৌরবময় অতিরিক্ত মহাপরিদর্শক পদোন্নতি!
অনলাইন ডেস্ক
সরকার এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ১২ জন উর্ধ্বতন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে। সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
পদোন্নতি পাওয়া উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ঢাকার বিশেষ শাখার অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন, চট্টগ্রাম সিএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) হাসিব আজিজ, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিন এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদ।
তার সঙ্গে পদোন্নতি পেয়েছেন সিলেট এসএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. রেজাউল করিম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ্ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. ছিবগাত উল্লাহ ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নুরুল আমিন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদোন্নতি দেওয়া হয়েছে। তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দেবেন। জনস্বার্থে এই আদেশ পদোন্নতির তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।