1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মির্জা ফখরুল - Janatar Jagoron

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত
মির্জা ফখরুল গণমাধ্যম

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান ক্রমেই ব্যবসায়িক স্বার্থনির্ভর হয়ে উঠছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে।

রোববার সকালে প্রেসক্লাবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যম খাতের সংকট অনেক বড় আকার ধারণ করেছে। তার ভাষায়, গণমাধ্যম এখন আর শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নেই; অনেক ক্ষেত্রেই তা ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে। তিনি বলেন, চাটুকারিতার প্রকৃত উদাহরণ দেখতে হলে গণমাধ্যমের কিছু কার্যক্রম পর্যবেক্ষণ করলেই তা স্পষ্ট হয়।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় গণমাধ্যমের একটি অংশ কীভাবে তোষণমূলক ভূমিকা পালন করেছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। তবে সাংবাদিকরা সেই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, তারা ভবিষ্যতেও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রতিটি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাকে শক্তিশালী ভিত্তি দিয়েছেন এবং গণতন্ত্রকে কার্যকর শাসনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..