1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত
মব সহিংসতা

অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির মতো সহিংস ঘটনাকে পরোক্ষভাবে উৎসাহ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, এর ফলে সমাজে নিজের হাতে আইন তুলে নেওয়ার ঝুঁকিপূর্ণ মানসিকতা তৈরি হয়েছে, যা বর্তমান সরকার কঠোরভাবে দমন করতে বদ্ধপরিকর।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা তুলে ধরেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘কোনো পরিস্থিতিতেই গণপিটুনি বা মব জাস্টিস গ্রহণযোগ্য নয়। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, শাস্তি প্রদানের ক্ষমতা কেবল রাষ্ট্রের- কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া সমাজে বিশৃঙ্খলা তৈরি করে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।’

তিনি আরও বলেন, ‘পূর্বে কিছু সময়ে এসব কর্মকাণ্ডকে সহনশীলভাবে দেখার কারণে সমাজে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, ইচ্ছামতো কাউকে শাস্তি দেওয়া সম্ভব। এই মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি।’

ডা. জাহেদ বলেন, ‘কোনো ব্যক্তি গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও তাকে শারীরিকভাবে আঘাত করা বা পিটিয়ে হত্যা করা কোনোভাবেই বৈধ নয়।’

প্রশাসনিক কিছু সীমাবদ্ধতার বিষয় স্বীকার করে তিনি জানান, সরকার সেগুলো কাটিয়ে উঠতে কার্যক্রম হাতে নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিকল্পিত কিংবা সংঘবদ্ধ সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে, তবে তা হবে বিচারিক প্রক্রিয়ায়-গণপিটুনির মাধ্যমে নয়।’

সবশেষে তিনি জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সতর্ক করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..