1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্বজন বিসর্জন দিলেও আত্মসমর্পণ করেনি ইরানিরা : আব্বাস আরাগচি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

স্বজন বিসর্জন দিলেও আত্মসমর্পণ করেনি ইরানিরা : আব্বাস আরাগচি

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৩০ বার পঠিত
আব্বাস আরাগচি

ইরানি রক্তের দাম, ইসরায়েলের কাছে সম্মানের ঋণ!
অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানিরা রক্ত ঢেলেছে কিন্তু সম্মান নয়। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় প্রাণ হারানো ইরানি শহীদদের জানাজা উপলক্ষে তিনি এ বক্তব্য দেন।

শনিবার (২৮ জুন) নিজের ইনস্টাগ্রাম বার্তায় আরাগচি বলেন, তার স্বদেশীরা ইসরায়েলের সাথে ১২ দিনের লড়াইয়ে রক্ত বিসর্জন দিয়েছে, কিন্তু সম্মান নয়। ইরান রাষ্ট্রীয়ভাবে শহীদদের বিদায় জানাতে জানাজার আয়োজন করেছে।

তিনি আরও জানান, ‘ইরানিরা রক্ত দিয়েছে, মাটি নয়; আপনজন দিয়েছে, কিন্তু সম্মান নয়; তারা সহ্য করেছে বোমার ঝড়, কিন্তু আত্মসমর্পণ করেনি।’ ইরান ‘আত্মসমর্পণ’ শব্দকে কোনোভাবেই স্বীকৃতি দেয় না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বার্তায় আরাগচি জানান, যদি ট্রাম্প সত্যিই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে চান, তবে তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি ‘অশোভন ও অগ্রহণযোগ্য ভাষা’ ব্যবহার বন্ধ করতে হবে।

তিনি হুঁশিয়ার করেন, ‘চুক্তির জন্য সদিচ্ছা থাকলে সম্মান অপরিহার্য। ট্রাম্পের এই ভাষা শুধু খামেনি নয়, কোটি অনুসারী ও ভক্তকেও আহত করছে। এটি মেনে নেওয়া সম্ভব নয়।’

এদিকে ইরানি শহীদদের জানাজায় অংশ নিতে তেহরানে শনিবার (২৮ জুন) হাজির হন হাজারো মানুষ। শহীদদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বেসামরিক নাগরিক এবং সাধারণ মানুষ।

তেহরানের ঐতিহাসিক ইঙ্গেলাব স্কয়ার থেকে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো ভরে ওঠে শোকাহত জনতার ঢলেই। জাতীয় পতাকায় মোড়ানো কফিন বহনের সময় মানুষের চোখ ভিজেছিল অশ্রুতে, হৃদয় ভরেছিল শ্রদ্ধায়, আর কণ্ঠে ধ্বনিত হচ্ছিল ‘আল্লাহু আকবর’ এবং ‘শহীদ অমর’ — এমন শোকবার্তায় প্রকম্পিত ছিল চারপাশ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..