1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইরানের কঠোর হুঁশিয়ারি: ইসরায়েলকে ‘জাহান্নামে’ পাঠাবো - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ইরানের কঠোর হুঁশিয়ারি: ইসরায়েলকে ‘জাহান্নামে’ পাঠাবো

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩২ বার পঠিত
ইরানের কঠোর হুঁশিয়ারি

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর বার্তা!
অনলাইন ডেস্ক

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানাচ্ছে, তোমাদের (ইসরায়েল) জাহান্নামের দ্বারে পাঠানো হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (১৬ জুন) গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে দেবে, কারণ তারা কোনো লাল রেখা মানে না। সোমবার সংসদের উন্মুক্ত অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কয়েক রাত ধরে জায়নবাদীদের দুঃস্বপ্ন দেখা ও জায়নবাদী শাসনের অপরাধ প্ররোচক ও সমর্থকদের মনে গভীর ভয় ছড়িয়ে পড়েছে। এই ভয় অব্যাহত থাকবে যতক্ষণ না আগ্রাসী শক্তি অনুতপ্ত হয় এবং শাস্তি পায়।

গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুকে জাহান্নামে পাঠাবে এবং বিশ্ব তার কষ্ট ও দুর্দশা প্রত্যক্ষ করবে।

তিনি বলেন, আমাদের সবাইকে বুঝতে হবে আমরা একটি অতিমাত্রায় জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি। আমাদের শত্রু কোনো লাল রেখা মানে না। যদিও চূড়ান্ত জয় নিশ্চিত, তবু পথের ওঠাপড়া স্বাভাবিক।

তিনি আরও জানান, ইরানের বিভিন্ন জাতি ও মতাদর্শের মানুষ শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে পূর্ণ সমর্থন জানিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং সেনাবাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির নেতৃত্বে তাদের উচ্চ ক্ষমতা ও সামরিক দক্ষতা বিশ্বের সামনে প্রমাণ করেছে এবং ইসরায়েলি শাসনের অজেয়তার মিথ ভেঙে দিয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় আইআরজিসি তাদের প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ শুরু করে। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল ইরানের একাধিক স্থানে বড় ধরনের সামরিক আগ্রাসন চালায়। ওই আক্রমণে তেহরানসহ বিভিন্ন শহরের পারমাণবিক স্থাপনা, সামরিক অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্যবস্তু ছিল।

অভিযানের শুরুতে খামেনি টেলিভিশনে বলেন, ইসরায়েলি শাসন ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিশোধের মুখে ‘অসহায়’ হয়ে পড়বে।

ইসরায়েলের আগ্রাসনে ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী, নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি, আইআরজিসি মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আমির আলী হাজিজাদে এবং সিনিয়র কমান্ডার জেনারেল গোলাম আলী রশিদ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..