1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভাটারায় তেলের লরির ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় অজানা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

ভাটারায় তেলের লরির ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় অজানা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৯ বার পঠিত
ভাটারায় তেলের লরি
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজধানীর ভাটারা এলাকায় দ্রুতগতির তেলের লরির ধাক্কায় এক যুবক (২৫) প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী রাজু আহমেদ জানান, বারিধারা জি ব্লকের ৫ নম্বর রোডে দ্রুতগতির একটি তেলের লরি ওই যুবককে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। রাজু ও আশপাশের লোকজন মিলে তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে শেষ পর্যন্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজু আরও জানান, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তবে রাস্তার পাশে উল্টে পড়ে থাকা একটি রিকশা দেখে ধারণা করা হচ্ছে, তিনি রিকশাচালক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, এলাকাবাসীর অভিযোগ, দ্রুতগতির লরিগুলো দিনের বেলায়ও বেপরোয়া গতিতে চলাচল করছে, যা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনাও অসতর্কতার কারণে ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..