শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
অতিরিক্ত ওজন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। অনেকেই ওজন কমানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করলেও কাঙ্ক্ষিত ফলাফল পান না। তবে খাদ্যতালিকায় প্রোটিনসমৃদ্ধ কিছু ফল যুক্ত করলে ওজন কমানো সহজ হতে পারে।
প্রোটিন এক ধরনের অপরিহার্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখতে সহায়ক। এটি ক্ষুধার অনুভূতি কমিয়ে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমায়, ফলে ওজন হ্রাসে সাহায্য করে। একই সঙ্গে, মানবদেহের গঠন ও শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোটিন।
শুধু ওজন কমানোই নয়, প্রোটিন পেশীর গঠনে সহায়তা করে, হাড়কে শক্তিশালী করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ডিম, মুরগির মাংস, মাছ, বাদাম, ছানা, মসুর ডাল, কুইনোয়া ও দুগ্ধজাত খাবার প্রোটিনের উৎকৃষ্ট উৎস।
যারা প্রোটিন ডায়েট অনুসরণ করে ওজন কমাতে চান, তারা খাদ্যতালিকায় নিম্নলিখিত ফল অন্তর্ভুক্ত করতে পারেন—
এটি অত্যন্ত পুষ্টিকর একটি ফল এবং পটাশিয়ামের সমৃদ্ধ উৎস। সহজলভ্য এই ফলে প্রোটিন, ভিটামিন বি৬, ভিটামিন সি, ফাইবার, ফোলেট ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে।
পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলে ক্যালোরির পরিমাণ কম থাকায় এটি ডায়েটের জন্য উপযুক্ত। বেদানায় প্রচুর ফাইবার, ভিটামিন ও খনিজ রয়েছে, যা শরীরের শক্তি বৃদ্ধির পাশাপাশি ওজন কমাতে সহায়ক।
ভিটামিন সি-এর দারুণ উৎস পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি এটি উচ্চ প্রোটিনসমৃদ্ধ ফলগুলোর মধ্যে অন্যতম। প্রতি ১০০ গ্রাম পেয়ারায় প্রায় ২.৬ গ্রাম প্রোটিন থাকে।
প্রোটিনের ভালো উৎস হওয়ার পাশাপাশি কিউই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
প্রোটিন, ফাইবার, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের সমৃদ্ধ উৎস কাঁঠাল। এটি হজম ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
মিষ্টি স্বাদের কারণে যারা মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করেন, তারা খাদ্যতালিকায় অ্যাপ্রিকট বা খোবানি রাখতে পারেন। এটি সুস্বাদু ও পুষ্টিকর, যা ক্ষুধা কমায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে।
প্রোটিনসমৃদ্ধ এসব ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো সম্ভব হবে।