রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
পাকা আমে ঠান্ডা ক্ষীর, এক চামচেই মুগ্ধতা!
অনলাইন ডেস্ক
পাকা আমের মিষ্টি ঘ্রাণ কে না ভালোবাসে! এই রসালো ও সুমিষ্ট ফলের জন্য আমরা যেন সারাটা বছরই অপেক্ষায় থাকি। কাঁচা আমের নানারকম রান্না হলেও পাকা আম কেটে খাওয়ার মজাই আলাদা। তবে জানেন কি, পাকা আম দিয়েও বানানো যায় দারুণ এক মিষ্টান্ন—আমের ক্ষীর? গরমে একপ্লেট ঠান্ডা আমের ক্ষীর যেন একবিন্দু স্বর্গের স্বাদ! চলুন জেনে নিই পাকা আম দিয়ে এই দুর্দান্ত ক্ষীর তৈরির রেসিপি—

যা যা লাগবে
পাকা আম- ২টি
চিনি- ১/৩ কাপ
সুজি- ১ চা চামচ
দুধ- ২ কাপ
কাজু বাদাম গুঁড়া- ৩টি
গুঁড়া দুধ- ৪ চা চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। অন্যদিকে দুধ ভালোভাবে জ্বাল দিয়ে দিন, এরপর তাতে আমের পাল্প মিশিয়ে দিতে হবে। মিনিট দশেক নেড়েচেড়ে গাঢ় হয়ে এলে গুঁড়া দুধ ও সুজি দিয়ে আবার নাড়ুন। কিছুক্ষণ পর চিনি দিয়ে দিন এবং উপরে কাজু বাদামের গুঁড়া ছড়িয়ে নামিয়ে ফেলুন। ঠান্ডা করতে দিন স্বাভাবিক তাপমাত্রায়, এরপর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আমের ক্ষীর।