1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করার দায়ে যুবকের মৃত্যুদণ্ড - Janatar Jagoron

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পঠিত
যশোরে স্ত্রী-সন্তান হত্যা মামলায় বাবুর ফাঁসি

অনলাইন ডেস্ক ,

যশোরে হৃদয়বিদারক এক ঘটনায় স্ত্রী ও দুই মেয়েকে নির্মমভাবে হত্যার দায়ে জহিরুল ইসলাম ওরফে বাবু নামের এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৬ এর বিচারক জাকির হোসেন টিপু এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৫ জুলাই দুপুরে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২), দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন বাবু। দাম্পত্য জীবনের কলহ থেকে ফেরার পথে চাঁপাতলা এলাকায় স্ত্রী ও দুই কন্যাকে শ্বাসরোধে হত্যা করে তিনি।

পরে মরদেহগুলো যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া এলাকার একটি বাগানে ফেলে রাখেন। হত্যার পর নিজেই বসুন্দিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ভয়াবহ অপরাধের কথা স্বীকার করেন। এ ঘটনায় নিহত বিথির বাবা মুজিবর রহমান অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

পুলিশের তদন্ত শেষে অভয়নগর থানার এসআই গোলাম হোসেন ২০২২ সালের ৩০ নভেম্বর বাবুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মাহাবুবুর রহমান জানান, আদালত সোমবার এই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবুর মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..