1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ক্রিসমাসের দিন রিয়াল মাদ্রিদের এন্ড্রিকের শ্যালককে গুলি করে হত্যা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে ইরানের বার্তা

ক্রিসমাসের দিন রিয়াল মাদ্রিদের এন্ড্রিকের শ্যালককে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পঠিত
এন্ড্রিকের শ্যালককে গুলি করে হত্যা
this is a collected or created picture for Janatar Jagoron news.

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্ড্রিকের শ্যালককে ক্রিসমাসের দিন গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ধারণা করা হচ্ছে যে এটি ছিল একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

২৬ ডিসেম্বর ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বড়দিনের আনন্দে ব্রাজিলের নাগরিকরা যখন উৎসবে মগ্ন ছিলেন, তখন এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে জানা যায়, নিহত ব্যক্তি রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এন্ড্রিকের শ্যালক।

এন্ড্রিকের শ্যালক মাউরিসিও নুনেস গনকালভেস (৩৮) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার কাছে সামাম্বিয়া এলাকার একটি রাস্তার পাশে একটি বারে গুলি খেয়ে নিহত হন। হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোঁড়ে। গুলি থেকে বাঁচার চেষ্টা করলেও তিনি বেঁচে থাকতে পারেননি, তার মাথায় কয়েকটি গুলি লাগে।

এদিকে সান সংবাদমাধ্যম জানিয়েছে, মাওরিসিও নুনেজ ব্রাজিলের মডেল লাভিনিয়ার বড় ভাই। লাভিনিয়া ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তার ভাইয়ের মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, “তুমি এমন কিছু স্মৃতি রেখে গেছ যা কখনো ভুলব না।”

ঘটনাস্থলের কাছাকাছি বারে বন্দুকধারীদের সঙ্গে এন্ড্রিকের শ্যালকের তর্ক-বিতর্ক হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নুনেজ কোনো ধরনের সহিংস আচরণ করেননি।

স্থানীয়দের মধ্যে একাংশ মনে করছেন, তাকে একটি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হচ্ছে।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি জানার পর তারা তদন্ত শুরু করেছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং এখন পর্যন্ত কোন অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..