বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
মান্নাতে কী লুকোচ্ছেন শাহরুখ? তদন্তে নেমেছে প্রশাসন!
অনলাইন ডেস্ক
বলিউডের বাদশা শাহরুখ খানের রাজকীয় বাসভবন ‘মান্নাত’ এবার বিতর্কের কেন্দ্রে। কঙ্গনা রানাওয়াত, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর পর এবার মুম্বাই পৌরসভার নজরে এসেছেন কিং খান। অভিযোগ—বেআইনিভাবে সংস্কার করেছেন উপকূলীয় নিয়ম ভেঙে।
খবরে প্রকাশ, গত কয়েক মাস ধরে ‘মান্নাত’-এ চলেছে জমজমাট সংস্কার আর রক্ষণাবেক্ষণ। এই সময় শাহরুখ ও তার পরিবার থাকেন অন্যত্র। কিন্তু অভিযোগ উঠেছে, উপকূলীয় অঞ্চলের পরিবেশ আইন অমান্য করে তিনি কিছু নির্মাণ করেছেন, যা স্পষ্টত বেআইনি।
এই অভিযোগ সামনে আসতেই শুক্রবার (২০ জুন) মুম্বাই পৌরসভা ও পরিবেশ দপ্তরের কর্মকর্তারা একযোগে হাজির হন শাহরুখ খানের বাংলোতে। গণমাধ্যমকে বন দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানান, নিয়মভঙ্গের তথ্য পাওয়ার পরই তারা যৌথ তদন্ত শুরু করেন এবং দ্রুতই রিপোর্ট তৈরি করে জমা দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরে।
তবে শাহরুখের পক্ষ থেকে এই অভিযোগ একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে। অভিনেতার এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, প্রতিটি সংস্কারকাজ আইন মেনেই করা হয়েছে এবং কোনো বেআইনি নির্মাণের অভিযোগ ভিত্তিহীন।