1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বাংলাদেশ বন্ধু সংসদ ফাউন্ডেশন এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম
মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

বাংলাদেশ বন্ধু সংসদ ফাউন্ডেশন এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৮৬ বার পঠিত
বন্ধু সংসদ ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার মোঃ সোহাগ
গত ২৬ মার্চ ২০২৫ রোজ (বুধবার): পবিত্র মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের দুস্থ মানুষের জন্য বাংলাদেশ বন্ধু সংসদ ফাউন্ডেশন-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সরকারি শিশু পরিবার (বালক), মিরপুর-১০-এ আয়োজিত এই কর্মসূচিতে ৫০০-এর বেশি মানুষ অংশগ্রহণ করেন, যার মধ্যে এতিম শিশু, দুস্থ মানুষ, ফাউন্ডেশনের সদস্য এবং বিশেষ ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

এই আয়োজনে সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ মানুষ ও অতিথিদের জন্য ইফতার পরিবেশন করা হয় এবং ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশ বন্ধু সংসদ ফাউন্ডেশন এই কর্মসূচির মাধ্যমে মানবতা, বন্ধুত্ব ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু সংসদ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহান আলী, প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরিকুল ইসলাম নিশাত, প্রতিষ্ঠাতা সদস্য সচিব ইয়ামিন হোসেন রাজ, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রুবেল এবং রাশেদ রানা। এছাড়া, প্রতিষ্ঠাতা সদস্য তৌহিদুল ইসলাম তোহা, রাকিব হোসেন, আরিফুল ইসলাম, আহমেদ হোসেন, আশিকুল ইসলাম, মোঃ টিটু, ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ বন্ধু সংসদ ফাউন্ডেশন-এর একঝাঁক স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করেছেন। তারা পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং ইফতার বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এ সময় বক্তব্য রাখতে গিয়ে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা আরও বৃহৎ পরিসরে মানবিক উদ্যোগ গ্রহণ করে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার করছি।”
এই আয়োজনের মাধ্যমে সহানুভূতি, ভালোবাসা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সমাজে মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করবে। বাংলাদেশ বন্ধু সংসদ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বড় আকারে এই ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।
বাংলাদেশ বন্ধু সংসদ ফাউন্ডেশন
“ঐক্য • সেবা • উন্নয়ন • মানবতা

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..