1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজধানীতে বিশেষ অভিযান, হত্যা মামলার আসামি মহিলা লীগ নেত্রী ধরা! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম

রাজধানীতে বিশেষ অভিযান, হত্যা মামলার আসামি মহিলা লীগ নেত্রী ধরা!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
বিশেষ অভিযান

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার মূল পরিকল্পনাকারী মহিলা আওয়ামী লীগ নেত্রী রিতা খানকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (ফেব্রুয়ারি ১৬) সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া রিতা ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা মহিলা লীগের সভানেত্রী ছিলেন।

সন্ধ্যায় গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, “আমাদের কাছে স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে। শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংস তাণ্ডবে রিতা খানের ভূমিকা ছিল অগ্রগণ্য। দীর্ঘদিন ধরে তাকে ধরতে আমরা নজরদারি চালাচ্ছিলাম।”

ওসি আরও জানান, “বিশেষ অভিযানের মাধ্যমে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।”

কোন মামলায় তাকে আটক করা হয়েছে জানতে চাইলে ওসি হাফিজুর রহমান বলেন, “তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আমরা তদন্ত করে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..