1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগে কারওয়ান বাজারের রাসেল জমাদ্দার গ্রেপ্তার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম

চাঁদাবাজির অভিযোগে কারওয়ান বাজারের রাসেল জমাদ্দার গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পঠিত
রাসেল জমাদ্দার
this is a collected or created picture for Janatar Jagoron news.

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগে রাসেল আহমেদ ওরফে রাসেল জমাদ্দার (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, আটক রাসেল কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী। তিনি তেজগাঁও ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ছাড়াও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আজ গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁও থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

তেজগাঁও থানায় রাসেল জমাদ্দারের নামে চাঁদাবাজিসহ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট চারটি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..