1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এক দিনে গাজায় ৯০ হামলা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

এক দিনে গাজায় ৯০ হামলা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
এক দিনে গাজায় ৯০ হামলা

গাজায় একদিনেই ৯০ হামলা, দুনিয়াকে হতবাক করল ইসরায়েল!
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় একদিনে ৯০টি ভয়াবহ হামলা চালিয়ে আগুনের দাহে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১৯ জুলাই) এই তথ্য জানায় দখলদার সেনারা। খবর গণমাধ্যমের।

ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার আকাশে তাদের যুদ্ধবিমানগুলো ৯০ বার তাণ্ডব চালিয়েছে। মাত্র ৩৬৫ বর্গকিলোমিটারের ছোট্ট ভূখণ্ডে এই পরিমাণ বোমাবর্ষণ আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল।

তাদের দাবি, হামলাগুলো মূলত ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক ঘাঁটি এবং ভূগর্ভস্থ প্রতিরক্ষা কাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। তবে কোথায় কীভাবে হামলা হয়েছে, এ বিষয়ে কোনো ভিডিও ফুটেজ বা উপাত্ত প্রকাশ করা হয়নি।

সম্প্রতি ইসরায়েলি সেনারা গাজার আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং শহরের একমাত্র ক্যাথলিক গির্জায়ও হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ত্রাণ সংগ্রহের সময়ও বেসামরিকদের ওপর নিশংস হামলায় প্রাণ হারাচ্ছেন অনেকেই।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছিল, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে।

বৃহস্পতিবার এক ২০ মিনিটের ভিডিওবার্তায় উবাইদা বলেন, ইসরায়েল বন্দিদের ইস্যুতে মিথ্যাচার করছে, কারণ তারা সবাই সেনাসদস্য—যাদের ফিরিয়ে আনতে নেতাদের আগ্রহ নেই।

তিনি আরও বলেন, হামাস একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চুক্তি চায়, যেখানে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, যুদ্ধ থামানো এবং মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা থাকতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..