রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
খামেনির পুরনো পোস্টে মিলল অবাক করা মানবিক রূপ!
অনলাইন ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একাধিক পুরনো গণমাধ্যম পোস্ট আবারও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এসব পোস্টে দেখা যায়, খামেনি নারীর অধিকার নিয়ে কথা বলেছেন, কবিতার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়েছেন এবং নিজের শৈশবের দুষ্টুমির স্মৃতিও শেয়ার করেছেন।
অনেক পোস্ট প্রায় দশ বছর আগের হলেও, এসব প্রকাশ খামেনির বর্তমান রাজনৈতিক চেহারার থেকে অনেকটাই ভিন্ন এক দিক ফুটিয়ে তোলে। এই ভিন্নরূপ দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা হতবাক হয়েছেন এবং কেউ কেউ তাকে ‘প্রগতিশীল নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
একটি পোস্টে তিনি উল্লেখ করেছেন,
“পুরুষের দায়িত্ব নারীর চাহিদা ও অনুভূতি বোঝা। তার আবেগীয় অবস্থার প্রতি অবহেলা করা উচিত নয়।”
একজন ব্যবহারকারী মন্তব্য করেন,
“আমি ক্ষমা চাই, আয়াতুল্লাহ খামেনি, আমি আপনার আসল চরিত্র বুঝতাম না।”
অন্য একজন লিখেছেন,
“প্রেমিক হিসেবে জন্মেছিলেন, এখন সর্বোচ্চ নেতা!”
২০১৩ সালের আরেক পোস্টে খামেনি স্কুলজীবনের স্মৃতি বর্ণনা করেছেন, “ছোটবেলা থেকেই আমি ক্লোক (লম্বা ঢিলেঢালা পোশাক) পরে স্কুল যেতাম, যা অস্বস্তিকর ছিল। তাই অন্য বাচ্চাদের সামনে দুষ্টুমি ও খেলাধুলায় মেতে উঠতাম।”
একটি পোস্টে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা ‘গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি’ বই পড়ে ভারতের ঔপনিবেশিক ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন বলেও জানিয়েছেন।
একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন,
“পুরনো পোস্টগুলো ভাইরাল হলেও ‘আন-ক্যানসেলড’ থাকলেন একমাত্র আয়াতুল্লাহ খামেনি।”
বর্তমানে খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও আত্মসমর্পণ না করার সংকল্প প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ায়, তবে তারা এমন ক্ষতির সম্মুখীন হবে যা আর মেরামত করা যাবে না।”
তথ্যসূত্র: এনডিটিভি