শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
জুলাইয়ের শহীদ তালিকায় নাম লেখাতে না পারার কান্না!
অনলাইন ডেস্ক
জুলাইতে শহীদ হতে না পারার আফসোস ঝরালেন যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
সজীব ভূঁইয়া লিখেছেন, ‘গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এই দেশের মানুষ তাকে কী পরিণতি দেখিয়েছে তা কারও অজানা নয়।’
জুলাইতে শহীদ হতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘৩৬ জুলাই শহীদ হওয়ার একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আবার সুযোগ এলে পিছু হটব না। জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের লক্ষ্য কয়েক দিনের জীবনের সীমায় আটকে নেই। বাংলাদেশকে একটি স্বাধীন, শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরের এই বিপ্লবী অগ্রযাত্রা থামবে না।’
‘একটারে মারি একটাই যায়, বাকিটারে যায় না স্যার। ভুলে গেলেন?’