1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম
এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের হারাম উপার্জনে ইবাদত কবুল হয় না ইসলামের স্পষ্ট নির্দেশ

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
গাজায় যুদ্ধ থামছে না, হামাস দিল কঠোর হুঁশিয়ারি!

গাজায় যুদ্ধ থামছে না, হামাস দিল কঠোর হুঁশিয়ারি!
অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েল তাদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। সব জিম্মি মুক্তির শর্তে দেওয়া প্রস্তাবটি আমলে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গোষ্ঠীটি। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা হুঁশিয়ার করে বলেছেন, সমঝোতা না হলে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত তারা।

বৃহস্পতিবার প্রকাশিত এক ২০ মিনিটের ভিডিও বার্তায় আবু উবাইদা বলেন, ইসরায়েলি সরকারের কাছে বন্দিদের জীবনের মূল্য নেই, কারণ তারা সবাই সামরিক বাহিনীর সদস্য। এতে বোঝা যায়, ইসরায়েলের উদ্দেশ্য একেবারেই অন্যরকম।

তিনি বলেন, হামাস পূর্ণাঙ্গ এক চুক্তি চায়—যেখানে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, যুদ্ধের অবসান এবং মানবিক সহায়তা নিশ্চিত থাকবে ফিলিস্তিনিদের জন্য। তার মতে, যুদ্ধবিরতির নামে যদি আবার ইসরায়েল পিছিয়ে যায়, তবে ভবিষ্যতে আর কোনো ধরনের আংশিক চুক্তির ক্ষেত্রও খোলা থাকবে না।

গণমাধ্যম জানায়, আলোচনায় একটি ৬০ দিনের পরিকল্পনার কথা আছে, যেখানে মাত্র ১০ জন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। অথচ হামাসের কাছে এখনো প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে মাত্র ২০ জন জীবিত থাকতে পারে বলে ধারণা।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা থেকে আরও ১০ জন জিম্মিকে মুক্ত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, বেশিরভাগ বন্দি উদ্ধার করা হয়েছে এবং আশা করা যাচ্ছে, পুরো বিষয়টির অবসান ঘটবে শিগগিরই। তবে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি।

মার্চের পর এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন আবু উবাইদা। ভিডিওতে তিনি বলেন, হামাস যোদ্ধারা এখনো সক্রিয় এবং গাজার প্রতিটি ইঞ্চিতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

তিনি একযোগে আরব এবং মুসলিম বিশ্বের নেতাদের কঠোর সমালোচনা করেন। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তাদের নীরবতা তিনি আখ্যা দেন ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..