রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ইরানি হামলায় ইসরায়েলের প্রতিশোধ—খামেনির জীবনের ওপর হুমকি!
অনলাইন ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে রীতিমতো আগুন ঝরালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খামেনিকে আর বাঁচিয়ে রাখা যায় না।’ খবর গণমাধ্যমের।
বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের সোরোকা হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কাটজ।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সোরোকা হাসপাতালে সরাসরি আঘাত হানে। এতে হাসপাতালের গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস হয় এবং অন্তত ৪৭ জন গুরুতর আহত হন।
কাটজ বলেন, খামেনি শুধু ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়েই থেমে থাকেননি—তিনি সরাসরি এই হামলার নির্দেশ দিয়েছেন। তার লক্ষ্য হলো ইসরায়েল রাষ্ট্রকে মুছে ফেলা। এমন নেতার জন্য আর দুনিয়ায় জায়গা থাকা উচিত নয়।
প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই হামলার তীব্র নিন্দা জানান। তিনি হুঁশিয়ার করেন, তেহরানকে এর জন্য ‘চরম মূল্য’ দিতে হবে।