1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইরানের ক্ষেপণাস্ত্রের আতঙ্কে ইসরায়েলিরা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ইরানের ক্ষেপণাস্ত্রের আতঙ্কে ইসরায়েলিরা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
ইরানের ক্ষেপণাস্ত্র

ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

ইসরায়েলজুড়ে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে এবং দেশটির নাগরিকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারের সময় রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা যায়।

রয়টার্সের সাংবাদিকরা ইরান এবং ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতে দেখে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইরান প্রায় এক শর মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে। তারা স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনাগুলো অনুসরণ করারও পরামর্শ দিয়েছে।

‘সাইরেন বাজলে আপনাকে অবশ্যই সুরক্ষিত স্থানে যেতে হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে থাকতে হবে,’ বার্তায় উল্লেখ করা হয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে। হামলার সময়ে নাগরিকদের নিরাপদ কক্ষে থাকতে বলা হয়েছিল।

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান।

আজ মঙ্গলবার, ইসরায়েলি বাহিনী লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল, যেখানে তাদের নির্বিচার বোমা হামলায় ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..