1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইরানে হামলা: চূড়ান্ত পরিকল্পনায় ইসরায়েলের সিদ্ধান্ত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ইরানে হামলা: চূড়ান্ত পরিকল্পনায় ইসরায়েলের সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত
ইরানে হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে সূত্রটি বিস্তারিত কিছু জানায়নি।

এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সিএনএন, তবে তাদের প্রতিক্রিয়া প্রতিবেদনে তুলে ধরা হয়নি।

সূত্রের মতে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন যে, তারা ইরানের তেল ও পারমাণবিক স্থাপনার পরিবর্তে সামরিক স্থাপনাগুলোর ওপর সীমিত পরিসরে হামলার পরিকল্পনা করছেন।

মার্কিন একাধিক সূত্রের বরাতে সিএনএন আরও জানিয়েছে, ইসরায়েল আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইরানে হামলা চালাতে পারে। এমনকি চলতি মাসেই এই হামলা হতে পারে বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান জানিয়েছে, লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে।

এরপর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে পরিণতির হুঁশিয়ারি দিয়ে আসছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট গত সপ্তাহে বলেন, ইরানে ইসরায়েলের হামলা হবে ‘মারাত্মক, সুনির্দিষ্ট এবং চমকে দেওয়ার মতো।’

অন্যদিকে, আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টা হামলার জবাবে ইসরায়েলকে কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ফোনে বলেন, ইসরায়েল যদি তাদের দেশে হামলা চালায়, তাহলে তেহরান ‘কঠিন ও বেদনাদায়ক’ জবাব দিতে প্রস্তুত।

লেবাননে হামলায় মেয়রের মৃত্যু

ইরানের হামলার শঙ্কার মধ্যে ইসরায়েল ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে। আজ ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরের পৌর ভবনে হামলা চালায়, এতে মেয়র আহমদ কাহিলসহ পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে পৌরসভার গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সালিম বিতারও রয়েছেন।

অন্যদিকে, হিজবুল্লাহ ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় রকেট ছুড়ছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় ৯০টি রকেট নিক্ষেপের ঘটনা ঘটে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবানন থেকে নিক্ষিপ্ত রকেটগুলোর অন্তত একটি ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফায় আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের দিন লেবানন থেকে ইসরায়েলের দিকে ১১৫টি রকেট ছোড়া হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..